আমি তখন নবম শ্রেণীতে পড়ি, সবে মাত্র ক্লাস শুরু হয়েছে। এখন ও পুড়োদমে পড়া শুরু করি নি।ওই সময় আমার এক কাকারে তার বিদায় অনুষ্টানে হুমায়ুন আহামেদ এর “বৃষ্টি বিলাস” বইটা উপহার হিসেবে দেওয়া হয়। আমি ওই দিন বিকেলে কাকার কাছ থেকে এ বইটা নিয়ে আসি। পড়া শুরু করি ঐ দিন রাতের বেলা। পড়তে শুরু করার পর থেকেই আমার মধ্যে এক অসম্ভব ভাললাগার অনূভতির সৃষ্টি হয়। এ অনুভতির কথা আমি বলে বুঝাতে পারব না । বই পড়ে যে এত আনন্দ পাওয়া যায় আমার জানা ছিল না।
এর পর থেকেই আমার বই পড়া শুরু,এখন ও পড়ে যাচ্ছি। আমার পড়া এ সব বই এর অধিকাংশই হুমায়ুন আহামেদের। আর এ সব বই গুলা পড়ার সময় আমি ঐ একই আনন্দ বার বার পেয়েছি।
এই যেমন কিছু দিন আগে পড়লাম হুমায়ূন আহামেদের “হিমুর নীল জোছনা” আর “মাতাল হাওয়া”।
সে কথা আর এক দিন হবে। আজ এ পর্যন্তই। ভাল থাকবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন